ঢাকা, বাংলাদেশ শনিবার ● ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ দেশের বাজারে নুবিয়া ভি-৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন আমাদেরজাগরণ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী আমাদেরজাগরণ ইরাক বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান আমাদেরজাগরণ চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমাদেরজাগরণ মির্জা আব্বাসের মস্তিষ্কে চলছে দ্বিতীয় দফার অস্ত্রোপচার আমাদেরজাগরণ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র! আমাদেরজাগরণ ফেনীর সাদিয়া যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রনের চ্যালেঞ্জিং পেষায় নাম লিখে ইতিহাস গড়লেন আমাদেরজাগরণ বর্ষার আগেই ড্রেন, খাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে...প্রশাসক আমাদেরজাগরণ জাতীয় সংগীত চলার সময় কেন দাঁড়ালেন না,আবদুল হান্নান মাসউদ ব্যাখ্যা দিলেন আমাদেরজাগরণ ২১দিন পর হীরোআলমের জামিন লাভ,সুন্দরী, বন্ধুবান্দব ফুল দিয়ে বরণ করেন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাংলাদেশ ছাত্র শিবির
ছাত্রশিবিরের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদী আমলে মানবাধিকার লঙ্ঘনের তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর , ২০২৫, ০৬:৪২:০০ পিএম
এস এম মিজান:
Amader Jagaran_2025-12-10-69396bc5d6012.jpg

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে ‘‘আওয়ামী ফ্যাসিবাদী আমলের মানবাধিকার লঙ্ঘন’’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ ডিসেম্বর, বুধবার) সকাল ১০টায় কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি ইমদাদুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, ‘‘একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।

কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে সরকার নাগরিকদের নিরাপত্তার বিপরীতে গুম করেছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। শুধুমাত্র একটি ছাত্রসংগঠনের ওপর কী নির্যাতন চালানো হয়েছিল, তা ছাত্রশিবিরের দিকে তাকালে বোঝা যায়। বিগত সময়ে সরকার দল ছাড়া বিরোধী দল ও মতের প্রায় সকলেরই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

প্রধান আলোচক নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘‘স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ কর্তৃক দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হতে থাকে।

রক্ষীবাহিনী থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ড পরিচালনা করেছিল। দুর্নীতি, দুঃশাসনের পর দেশকে দুর্ভিক্ষের রাষ্ট্রে পরিণত করেছিল।

তিনি বলেন, ‘‘বিগত ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্রশিবির একক সংগঠন হিসেবে ৩১ শতাংশ গুমের শিকার হয়েছিল। এখনও ৭ জন নেতাকর্মী গুম অবস্থায় রয়েছেন।

গত ১৫ বছরে ন্যূনতম মানবাধিকার ছাত্রশিবিরের ছিল না। কোনো বিরোধী দল বা মতের মানুষের মানবাধিকার ছিল না।’’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমান আজমী, কর্নেল (অব:) হাসিনুর রহমান এবং গবেষক আলী আহমেদ মাবরুর।

তথ্যচিত্র প্রদর্শনীতে আওয়ামী শাসনামলে সংগঠিত গুম, হত্যা, বেআইনি আটক, নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত চিত্র উপস্থাপন করা হয়।

বক্তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সেমিনার থেকে ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করার আহ্বান জানানো হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝