ঢাকা, বাংলাদেশ রবিবার ● ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার আমাদেরজাগরণ বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে...এবি পার্টি চেয়ারম্যান আমাদেরজাগরণ নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত আমাদেরজাগরণ সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি....তথ্যমন্ত্রী আমাদেরজাগরণ বাজেট অধিবেশন বসছে রোববার আমাদেরজাগরণ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদেরজাগরণ তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করলো ফিফা আমাদেরজাগরণ মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর আমাদেরজাগরণ ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ আমাদেরজাগরণ বিশ্বকাপ খেলতে শর্তসাপেক্ষে ইরানকে ভিসা দিলো...যুক্তরাষ্ট্র
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি'র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা
প্রকাশ : শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:৪০:০০ পিএম
আ জা আন্তর্জাতিক ডেক্স:
Amader Jagaran_2025-09-13-68c591169846b.jpg

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি'র সহযোগিতা চেয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গত বৃহস্পতিবার  (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে Standing Committee on Scientific and Technological Cooperation (COMSTECH) সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। ধর্ম উপদেষ্টা বলেন,  বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়েছে।

তিনি OIC তত্ত্বাবধানে COMSTECH এর কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন। এছাড়া, COMSTECH এর সহায়তায় উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিও তিনি সহমত পোষণ করেন। মুসলিম বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য হ্রাসে গতিশীলতা আনয়নে ওআইসি’র মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি COMSTECH এর ভূমিকাকে সাধুবাদ জানান উপদেষ্টা।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে ১০০টি বৃত্তি মঞ্জুর করায় COMSTECH কে ধন্যবাদ জানিয়ে ড. খালিদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দেবে। কোরআন ও হাদিসে দৃঢ় ভিত্তি রয়েছে এরূপ মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সুযোগ বিস্তৃত করা জরুরি বলে উপদেষ্টা মন্তব্য করেন। এর ফলে চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরাও অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদেরকে ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে।

বৈচিত্র্যের মাঝে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না। এসময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো.ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী, COMSTECH এর কো-অর্ডিনেটর জেনারেলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝