ঢাকা, বাংলাদেশ রবিবার ● ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ চূড়ান্ত হলো নতুন পে-স্কেলের,১ জুলাই থেকে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার আমাদেরজাগরণ বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে...এবি পার্টি চেয়ারম্যান আমাদেরজাগরণ নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত আমাদেরজাগরণ সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি....তথ্যমন্ত্রী আমাদেরজাগরণ বাজেট অধিবেশন বসছে রোববার আমাদেরজাগরণ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদেরজাগরণ তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করলো ফিফা আমাদেরজাগরণ মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর আমাদেরজাগরণ ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আমাদের প্রিয় নজরুল ভাই,তার লেখা কয়েকটি গানের উল্লেখ করলে চিনে নিতে কষ্ট হবেনা
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৫, ০৪:৩০:০০ পিএম
আ জা ডেক্স:
Amader Jagaran_2025-09-20-68ce843f9ae1d.jpg

নজরুল ইসলাম বাবু। আমাদের প্রিয় নজরুল ভাই। চলচ্চিত্র, টেলিভিশন, বেতার,জগতে সকলের চেনার কথা। তবে, তার লেখা কয়েকটি গানের উল্লেখ করলে চিনে নিতে কষ্ট হবে না।

যেমন, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সব কটা জানালা খুলে দাও না, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, ডাকে পাখি খোল আঁখি, মনে হয় হাজার বছর ধরে দেখি না তোমায়, দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেললাইন বহে সমান্তরাল (মালিবাগ রেল গেইটে রিক্সা থামিয়ে, তাতে বসেই লিখেছিলেন), হাজার মনের কাছে, কতো যে তোমাকে বেসেছি ভালো, কথা বলবো না- বলেছি, আমার মন কান্দে আমার প্রান কান্দে, (গানের কথা দিয়েই, অনাদিকালের জন্য এ দেশের জন্য প্রার্থনা করে লিখেছিলেন) ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি...।

এরপর আর কোন উদাহরণ বোধহয় এই গীতিকার সম্পর্কে দেবার প্রয়োজন নাই। সকলেই এতক্ষণে চিনে গেছেন। বীর মু*ক্তি*যো*দ্ধা। গীতিকার, গীতিকবি নজরুল ইসলাম বাবু ১৯৪৯ সালের ১৭ জুলাই জামালপুরে জন্মগ্রহণ করেন। পেয়েছেন মরণোত্তর একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও অনেক পুরস্কার, পদক ও সম্মাননা। ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর প্রয়াত হন নজরুল ইসলাম বাবু।

তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন। ছবিঃ (বামে) নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবুর পুরাতন ডায়েরির একটি পাতা, যেখানে তিনি লিখেছিলেন "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার"। (ডানে) স্ত্রীর সঙ্গে। পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনতাজুর রহমান আকবর, নজরুল ইসলাম বাবু, এন্ড্রু কিশোর ও শেখ সাদী খান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝