ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ রাজধানীতে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা আমাদেরজাগরণ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী আমাদেরজাগরণ রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ আয়োজন করেন আমাদেরজাগরণ ঢাকা চারুকলা থেকে নববর্ষের ১৪৩৩ ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু আমাদেরজাগরণ বাংলা নববর্ষ জনক ছিলেন সম্রাট আকবর,আজ সারাপৃথিবীর বাঙ্গালীদের সর্বজনিন লোক উৎসব আমাদেরজাগরণ টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন আমাদেরজাগরণ ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটির বেশি মানুষ...জাতিসংঘ আমাদেরজাগরণ আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না, শান্তির বার্তা প্রচার করে যাবো...পোপ লিও আমাদেরজাগরণ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ আমাদেরজাগরণ ভিডিও গেমে দক্ষ তরুণদের চাকরি দিতে চায় যুক্তরাষ্ট্র
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দুই মাসে এন বি আর এর ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা
প্রকাশ : সোমবার, ২২ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:৫৩:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
Amader Jagaran_2025-09-22-68d0c9c45b86b.jpg

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) শুল্ক ও কর আদায়ে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে।

আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বাধার পরও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

রবিবার (২১ সেপ্টেম্বর) এনবিআর জুলাই-আগস্টের শুল্ক কর আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এ সময়ে এনবিআরের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। মে ও জুন মাসে আন্দোলনের কারণে গত অর্থবছরে এনবিআরের বড় ধরনের রাজস্ব ঘাটতি হয়।

সেই সময়ের নানা কর্মসূচি রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটায়। কিন্তু জুলাই-আগস্টেও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি ফিরে আসেনি। এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, আন্দোলনের পর থেকে কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলির আতঙ্ক বিরাজ করছে, যার ফলে রাজস্ব আদায়ে মনোযোগ কমেছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, এ বছরের জুলাই-আগস্টে ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে, যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকায়। এছাড়া কাস্টমস থেকে ১৭ হাজার ২৪৮ কোটি এবং আয়কর থেকে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা আদায় হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝