| সংবাদ শিরোনাম: |
প্রথমবারের মতো সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ রুপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব উদযাপনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে আগত চাকমা, মারমা, ত্রিপুরাসহ পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর ও আশপাশের এলাকায়।
পার্বত্য অঞ্চল পাহাড়িদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়।
উৎসব উপলক্ষে আজ রবিবার ১২ এপ্রিল ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে সোনারগাঁও কাঁচপুরে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এরপর কাঁচপুর ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়।
আগত অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী পুরুষরা জানান, নারায়নগঞ্জে আমরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করি। আমরা শুধু পহেলা বৈশাখে একদিন ছুটি পাই।
তাই দিবসটি আমাদের পাহাড়ি এলাকায় পালনের সুযোগ থাকেনা। এজন্য এবছর আমরা প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও কাঁচপুর ব্রিজের নিচে "বিঝু উৎসব" পালন করছি। ছোট পরিসরেও উৎসবটি পালন করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে।প্রতিবছর এই দিনে উৎসবটি পালন করার উদ্যোগ নেবো আমরা
উক্ত আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জে যেসব পাহাড়ি জনগোষ্ঠী চাকরি করেন, যারা এই উৎসবে বাড়ি যেতে পারে না তাদের নিয়েই এই উৎসব আয়োজন করা হয়েছে। প্রতিবছর আমরা এ উৎসব নিয়মিত করার চেষ্টা করব প্রশাসন স্থানীওরা আমাদেরকে সহযোগিতা করবেন।
এবারে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জে। আমরা প্রশাসনসহ সকলের সহযোগিতা পেয়েছি।
নতুন বছর সকলের সুন্দর কাটুক আমরা সেই প্রত্যাশাই করি এই অনুষ্ঠানের মাধ্যমে।