ঢাকা, বাংলাদেশ বুধবার ● ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ শিশুকে গলাকেটে হত্যা, ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়নগন্জ থেকে গ্রেপ্তার আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার আমাদেরজাগরণ রাজধানীর ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়...হাইকোর্ট আমাদেরজাগরণ সৌদিতে যুদ্ধবিমানসহ আকাশ প্রতিরক্ষা ও সেনা মোতায়েন করল পাকিস্তান আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধাকে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত,শেষ পর্যন্ত মৃত্যু আমাদেরজাগরণ যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে গুলিবর্ষণ, বন্দুকধারীসহ নিহত ৫ জন আমাদেরজাগরণ বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ...স্থানীয় সরকার মন্ত্রী আমাদেরজাগরণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে র‌্যাব...ডিজি আমাদেরজাগরণ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজধানীতে হাসপাতালে চাঁদার দাবি মামলায় যুবদল নেতা মঈনউদ্দিন সহ ৪ সহযোগী গ্রেফতার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০১:২৪:০০ পিএম
এস এম মিজান:
Amader Jagaran_2026-04-13-69dc9b673aade.jpg

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি(সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের(মঈন) চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২),মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)। এডিসি আক্কাস আলী জানান, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নাম্বার আসামি করে ও অজ্ঞাত ৭-৮ আট জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে ওই প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ইনচার্জ।

এই ঘটনায় মঈন উদ্দিন মঈনের সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও র‍্যাব-৪। পরে ওই চার আসামিকে আমাদের থানায় হস্তান্তর করে র‍্যাব।

এই ঘটনায় মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

এর আগে, ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা দাবি করে আসছে।

দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামীরা আমাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী ৩ নম্বর রোডে আমার বাসার সামনে এসে দরজা খুলতে বলে।

আমার স্ত্রী দরজা খুলে দিলে আসামী মঈন আমার স্ত্রীকে বলে যে, চাঁদা বাবদ এখনই তাদেরকে ৫ লাখ টাকা প্রদান করতে হবে।

টাকা না দিলে আমাকেসহ আমার স্ত্রীর বিভিন্ন ধরণের ক্ষতিসাধন করার হুমকি দেয়।আমার স্ত্রী আসামীদের চাহিত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে উচ্ছৃঙ্খল আচরণ করাসহ চিল্লাচিল্লি শুরু করে।

এ সময় আমি আসামীদের উপস্থিতি টের পেয়ে বাসার অন্য একটি রুমে অবস্থান করি এবং পরিস্থিতির অবনতি আশঙ্কা করে হাসপাতালে অবস্থানরত আমার ছোট ভাই মো. মনির তালুকদার (৩৫) কে দ্রুত বাসায় আসার জন্য ফোন করি।

পরবর্তীতে আমার ভাই বাসায় পৌঁছালে আসামী মঈনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন আসামীরা ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আরও লোকজন জড়ো করতে থাকে।

একপর্যায়ে তারা প্রায় ৫০ থেকে ৬০ জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে।

তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান দেয়, গালাগালি করে এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝