ঢাকা, বাংলাদেশ বুধবার ● ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ শিশুকে গলাকেটে হত্যা, ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়নগন্জ থেকে গ্রেপ্তার আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার আমাদেরজাগরণ রাজধানীর ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়...হাইকোর্ট আমাদেরজাগরণ সৌদিতে যুদ্ধবিমানসহ আকাশ প্রতিরক্ষা ও সেনা মোতায়েন করল পাকিস্তান আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধাকে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত,শেষ পর্যন্ত মৃত্যু আমাদেরজাগরণ যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে গুলিবর্ষণ, বন্দুকধারীসহ নিহত ৫ জন আমাদেরজাগরণ বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ...স্থানীয় সরকার মন্ত্রী আমাদেরজাগরণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে র‌্যাব...ডিজি আমাদেরজাগরণ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০৬:৫০:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
Amader Jagaran_2026-04-13-69dce7661fc74.jpg

দেশের জাতীয় মানবাধিকার কমিশন-এর চেয়ারম্যানসহ সব সদস্য পদত্যাগ করেছেন।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগের পর কমিশনের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে। এতে বর্তমান পরিস্থিতি ও তাদের অবস্থান তুলে ধরা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে।

এর ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ পুনরায় কার্যকর হয়েছে।

বিরোধী দলের আপত্তি সত্ত্বেও বিলটি পাস করা হয়, যার মাধ্যমে আগের আইনেই কমিশনের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পদত্যাগের বিষয়ে কমিশনের বিদায়ী সদস্য নূর খান বলেন, সরকার সরাসরি পদত্যাগ করতে বলেনি।

তবে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছিল। যেহেতু তারা বাতিল হওয়া অধ্যাদেশের অধীনে দায়িত্ব পেয়েছিলেন, তাই পদত্যাগ করাকেই তারা উপযুক্ত মনে করেছেন।

অন্যদিকে কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী জানান, অধ্যাদেশ বাতিল হওয়ার ফলে আগের কাঠামো অনুযায়ী নতুন করে কমিশন গঠনের প্রয়োজন হবে।

তার মতে, বর্তমান কমিশন কার্যত আর বিদ্যমান নেই। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে কমিশনের চেয়ারম্যান হিসেবে সাবেক হাইকোর্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

এছাড়া সদস্য হিসেবে নিয়োগ পান নূর খান, নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন আইনের আওতায় শিগগিরই কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝