ঢাকা, বাংলাদেশ বুধবার ● ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ শিশুকে গলাকেটে হত্যা, ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়নগন্জ থেকে গ্রেপ্তার আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার আমাদেরজাগরণ রাজধানীর ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়...হাইকোর্ট আমাদেরজাগরণ সৌদিতে যুদ্ধবিমানসহ আকাশ প্রতিরক্ষা ও সেনা মোতায়েন করল পাকিস্তান আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধাকে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত,শেষ পর্যন্ত মৃত্যু আমাদেরজাগরণ যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে গুলিবর্ষণ, বন্দুকধারীসহ নিহত ৫ জন আমাদেরজাগরণ বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ...স্থানীয় সরকার মন্ত্রী আমাদেরজাগরণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে র‌্যাব...ডিজি আমাদেরজাগরণ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নাসা গ্রুপের কারখানাসমূহের শ্রমিকের বকেয়া পাওনা সমঝোতা চুক্তি অনুযায়ী নাসা গ্রুপ পরিশোধ করবে: শ্রম সচিব
প্রকাশ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৪৬:০০ পিএম
এ কে আজাদ:
Amader Jagaran_2025-09-30-68dc0c1063966.jpg

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া বলেন, নাসা গ্রুপের বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে শ্রমিক, মালিক ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ২৩ সেপ্টেম্বরের 2025 তারিখে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

নাসা গ্রুপের কারখানাসমূহের শ্রমিকের বকেয়া পাওনা সমঝোতা চুক্তি অনুযায়ী নাসা গ্রুপ পরিশোধ করবে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নাসা গ্রুপের অসন্তোষ নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ঠ সকলের অংশগ্রহণে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক, মালিক, বিভিন্ন ব্যাংক ও নাসা গ্রুপের প্রতিনিধির উপস্থিতিতে সভার সিদ্ধান্ত মোতাবেক নাসা গ্রুপ কর্তৃপক্ষকে তাদের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের জন্য ফান্ড সংগ্রহ করে অতি দ্রুত পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নাসা গ্রুপ কর্তৃপক্ষকে সকল শ্রমিকদের পাওনাদি অনলাইনের (বিকাশ, নগদ, রকেট ও ডাচ-বাংলা ব্যাংকিং ইত্যাদি) মাধ্যমে পরিশোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সকল শ্রমিকদের উল্লিখিত অ্যাকাউন্ট নেই, তাদের নামের বিস্তারিত তালিকা করে আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অ্যাকাউন্ট করার ব্যবস্থা করতে হবে। এক্সিম ব্যাংকে নাসা গ্রুপের জমাকৃত প্রায় ২৪ (চব্বিশ) কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে আলোচনা করে টাকা ছাড়করণের ব্যাবস্থা গ্রহণ করবে।

ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি, লোকাল অফিস শাখায় নাসা গ্রুপের Cash Incentive বাবদ ২,১৮,৪১,৮৪০/-(দুই কোটি আঠারো লক্ষ একচল্লিশ হাজার আটশত চল্লিশ) টাকা বাংলাদেশ ব্যাংক হতে ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি নাসা গ্রুপের এক্সপোর্ট হতে প্রাপ্ত ৪,২৬,৮৫,৫০৭/-(চার কোটি ছাব্বিশ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত সাত) টাকা হতে ১% ডাউন পেমেন্ট কর্তনপূর্বক অবশিষ্ট সমুদয় টাকা ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করে নাসা গ্রুপ কর্তৃপক্ষকে শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে।

এছাড়া সভার সিদ্ধান্ত মোতাবেক নাসা গ্রুপ কর্তৃপক্ষকে নাসা গ্রুপের চেয়ারম্যান জনাব মো: নজরুল ইসলাম মজুমদার (কারান্তরীণ) নিকট হতে পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর উপস্থিতি নিশ্চিত করতে হবে। নাসা গ্রুপ শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সমঝোতা চুক্তি অঙ্গীকার মোতাবেক শ্রমিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রচার করবেন। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, দুদক, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনি ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ব্যাংক, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক, মালিক ও নাসা গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝