ঢাকা, বাংলাদেশ রবিবার ● ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ চূড়ান্ত হলো নতুন পে-স্কেলের,১ জুলাই থেকে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার আমাদেরজাগরণ বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে...এবি পার্টি চেয়ারম্যান আমাদেরজাগরণ নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত আমাদেরজাগরণ সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি....তথ্যমন্ত্রী আমাদেরজাগরণ বাজেট অধিবেশন বসছে রোববার আমাদেরজাগরণ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদেরজাগরণ তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করলো ফিফা আমাদেরজাগরণ মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর আমাদেরজাগরণ ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু, বেসরকারিরা পাচ্ছেন ৩ দিন
প্রকাশ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৫, ১১:৩০:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
Amader Jagaran_2025-09-30-68dc173b34f8a.webp

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু, বেসরকারিরা পাচ্ছেন ৩ দিন সরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে শুরু করে টানা চারদিনের ছুটি চলবে।

সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীরা ছুটি উপভোগ করতে পারবেন। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানে শনিবারও কাজ থাকায় সেখানে কর্মীরা একদিন কম, অর্থাৎ তিনদিনের ছুটি পাবেন। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহানবমী ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন বিজয়া দশমী হওয়ায় ২ অক্টোবর সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে যুক্ত হবে। ফলে সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা চারদিনের ছুটি ভোগ করতে পারবেন।

আগের সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে তিনদিন এবং দুর্গাপূজায় একদিন ছুটি দেওয়া হতো। তবে নির্দিষ্ট বছরগুলিতে নির্বাহী আদেশের মাধ্যমে ছুটির দিন বৃদ্ধি করা হতো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে।

সেই বছর অক্টোবর মাসে শারদীয় দুর্গাপূজার সাধারণ ছুটির সঙ্গে একটি দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। তখনও সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন ছুটি পান। ২০২৫ সালের ছুটির তালিকা গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সেই অনুযায়ী ছুটির তালিকা প্রণয়ন করেছে। এতে উল্লেখ আছে, এ বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচদিন, ঈদুল আজহায় ছয়দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুইদিন সরকারি ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজার সময় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে।

সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। এদিকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি ১২ দিন হবে। এটি দুর্গাপূজার ১০ দিন ছুটি এবং দুদিনের সাপ্তাহিক বন্ধের সঙ্গে মিলিয়ে হিসাব করা হয়েছে। দেশের আলিয়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে দুদিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ ও ২ অক্টোবর মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝