ঢাকা, বাংলাদেশ বুধবার ● ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ শিশুকে গলাকেটে হত্যা, ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়নগন্জ থেকে গ্রেপ্তার আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার আমাদেরজাগরণ রাজধানীর ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়...হাইকোর্ট আমাদেরজাগরণ সৌদিতে যুদ্ধবিমানসহ আকাশ প্রতিরক্ষা ও সেনা মোতায়েন করল পাকিস্তান আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধাকে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত,শেষ পর্যন্ত মৃত্যু আমাদেরজাগরণ যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে গুলিবর্ষণ, বন্দুকধারীসহ নিহত ৫ জন আমাদেরজাগরণ বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ...স্থানীয় সরকার মন্ত্রী আমাদেরজাগরণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে র‌্যাব...ডিজি আমাদেরজাগরণ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ফিলিস্তিন একদিন মুক্ত হবে
ফ্লোটিলা থেকে আলাদা হয়ে গাজার দিকে এগুচ্ছে আমাদের জাহাজ...শহিদুল আলম
প্রকাশ : শুক্রবার, ৩ অক্টোবর , ২০২৫, ০২:০৬:০০ পিএম
আ জা আন্তর্জাতিক ডেক্স:
Amader Jagaran_2025-10-03-68df861bb1ada.jpg

ফ্লোটিলা থেকে আলাদা হয়ে গাজার দিকে এগুচ্ছে আমাদের জাহাজ শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে গাজার উদ্দেশে যাত্রারত মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।

এই ঘটনার পর মূল বহর থেকে আলাদা হয়ে একই গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে আরেকটি জাহাজ, যাতে আছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

শুক্রবার, ০৩ অক্টোবর, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, তাদের জাহাজটি আরও আটটি নৌযানের সঙ্গে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল। মূল ফ্লোটিলা আটকের পর বর্তমানে এই নয়টি জাহাজই গাজার দিকে এগিয়ে চলেছে এবং এটিকে ‘চূড়ান্ত বহর’ হিসেবে ধরা হচ্ছে।

তিনি বলেন, “আমরা শুরু থেকেই কৌশল হিসেবে মূল ফ্লোটিলা থেকে আলাদা হয়ে অবরোধ ভাঙার পরিকল্পনা করেছিলাম।” এই অভিযানের মূল উদ্দেশ্য মানবিক সহায়তা পৌঁছানো নয়, বরং ইসরায়েলের ‘অবৈধ অবরোধ’কে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো,এমনটিই জানিয়েছেন শহিদুল। যদিও গাজার নাগরিকদের ওপর কোনো বাড়তি বোঝা চাপাতে না চাওয়ায় তারা পর্যাপ্ত রসদ সঙ্গে নিয়েছেন বলে জানান তিনি।

শহিদুল আলম বলেন, “গাজায় নারী, শিশু, সাংবাদিক ও চিকিৎসকসহ অসংখ্য মানুষের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানানোই আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে বিদেশি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার বন্ধ থাকায় আমরা মিডিয়া অবরোধ ভাঙার প্রতিজ্ঞা নিয়েছি।

বর্তমানে যে জাহাজে তিনি অবস্থান করছেন, সেখানে মোট ৯৬ জন আরোহী রয়েছেন। তাদের মধ্যে ৮২ জনই চিকিৎসক এবং গণমাধ্যমকর্মী। এছাড়া আছেন ফ্লোটিলা কোয়ালিশনের স্টিয়ারিং কমিটির সদস্য ও অন্যান্য আয়োজকরা। যদিও সমুদ্রপথ আপাতত শান্ত রয়েছে, শহিদুল জানিয়েছেন যে তারা আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা ও ইসরায়েলি হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে পুরোপুরি সতর্ক এবং মানসিকভাবে প্রস্তুত।

তিনি ভিডিও বার্তায় আরও জানান, ফরাসি মানবিক সংগঠন ‘মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের’-এর ১৪তম চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে তারা আগের রাত জেগে আলোচনা করেছেন। এ বিষয়ে ফরাসি সরকারের প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “ফরাসি সরকার কেবল বক্তব্য দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শেষে শহিদুল আলম বলেন, “জনগণের ভালোবাসা ও উৎসাহই আমাদের চালিয়ে নিচ্ছে। আমরা বিশ্বাস করি, একদিন ফিলিস্তিন মুক্ত হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝