ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন আমাদেরজাগরণ আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ...তারেক রহমান আমাদেরজাগরণ কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ আমাদেরজাগরণ জাতীয় সংসদ নির্বাচনের বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা আমাদেরজাগরণ সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি... ইসি সচিব আমাদেরজাগরণ জমি রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ফি কম দেওয়া, সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড আমাদেরজাগরণ পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর...পরিবেশ উপদেষ্টার আমাদেরজাগরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি কচি, সম্পাদক মুরাদ আমাদেরজাগরণ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আমাদেরজাগরণ মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার মূল আসামি ঘাতক আয়েশাকে বরিশাল থেকে গ্রেপ্তার করেন পুলিশ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা আহত গুলিবিদ্ধ বাবলা নিহত
প্রকাশ : বুধবার, ৫ নভেম্বর , ২০২৫, ১১:১৪:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
Amader Jagaran_2025-11-05-690b8763498e3.jpg

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাইলতালী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনায় গুলিবিদ্ধ সরওয়ার বাবলা নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আরও দেখুন ঢাকা ঢাকায় হামলা বিকেলেই ঘটে। চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি নগরের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ দুজন অস্ত্রধারী ব্যক্তি গুলি চালান। সরওয়ার বাবলার বুকে একাধিক গুলি লাগে, ফলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কিত লোকজন আশপাশ থেকে ছুটে যায়। এসময় প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে একটি গুলি লাগে।

ডিসি আমিরুল ইসলাম বলেন, “বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছেন, প্রার্থী গুলিবিদ্ধ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।”

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হামলার পেছনে সরওয়ার বাবলার এবং কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের পুরনো বিরোধ রয়েছে। মূল লক্ষ্য ছিল সরওয়ার বাবলা, তবে গুলির ঘটনায় প্রার্থীও আহত হন। এর আগে গত ৩০ মার্চ ভোর রাতে বাকলিয়া এক্সেস রোডে চকবাজার থানার চন্দনপুরার মুখে প্রাইভেট কারে বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল।

সেই ঘটনায় বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন। সেসময় সরওয়ার বাবলা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে প্রাণে রক্ষা পান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝