ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন আমাদেরজাগরণ আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ...তারেক রহমান আমাদেরজাগরণ কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ আমাদেরজাগরণ জাতীয় সংসদ নির্বাচনের বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা আমাদেরজাগরণ সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি... ইসি সচিব আমাদেরজাগরণ জমি রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ফি কম দেওয়া, সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড আমাদেরজাগরণ পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর...পরিবেশ উপদেষ্টার আমাদেরজাগরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি কচি, সম্পাদক মুরাদ আমাদেরজাগরণ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আমাদেরজাগরণ মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার মূল আসামি ঘাতক আয়েশাকে বরিশাল থেকে গ্রেপ্তার করেন পুলিশ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টি
আগামী সংসদ নির্বাচন এনসিপি ৩০০ আসনের প্রার্থী দিবে...নাহিদ ইসলাম
প্রকাশ : বুধবার, ৫ নভেম্বর , ২০২৫, ১১:৪৪:০০ পিএম , আপডেট : বুধবার, ৫ নভেম্বর , ২০২৫, ১১:৫৮:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
Amader Jagaran_2025-11-05-690b8f66371db.jpg

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার (০৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে খুব স্পষ্টভাবেই এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন।

এসব আসনে এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপির চেয়ারপারসনসহ ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা এবার বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতি পরিবর্তন করতে চাই।

আমরা দেখি, যাদের টাকা আছে, যারা এলাকার গডফাদারগিরি করেন, তারাই নির্বাচন করেন। একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার শিক্ষক রয়েছেন, ইমাম রয়েছেন, গ্রহণযোগ্যতা রয়েছে—তাদের আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই।

তিনি বলেন, গাজী সালাউদ্দিন ভাই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন অকুতোভয় সৈনিক ছিলেন। তিনি আন্দোলনের সময় আহত হন, তার গলায় একটি স্প্লিন্টার ছিল, চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সেই অবস্থাতেই তিনি এতগুলো দিন বেঁচে ছিলেন। গত ২৬ অক্টোবর তিনি মারা যান। মৃত্যুর কয়েক দিন আগে আমরা জানতে পারি, তিনি বিএনপির কিছু কর্মীর দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন। নাহিদ ইসলাম বলেন, এ রকম জুলাই যোদ্ধারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন— যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, দেহে এখনো স্প্লিন্টার বহন করছেন।

তারা আজও চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে। এই পরিবারগুলোর আত্মত্যাগের কারণেই তো আমরা গণঅভ্যুত্থানে সফল হয়েছিলাম।

আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার স্বপ্ন দেখছি। এ সময় শাপলা কলির বিজয়ের জন্য তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝