| সংবাদ শিরোনাম: |
চট্টগ্রাম বন্দরের পাকিস্হান থেকে পাখির খাদ্যের আড়ালে লুকিয়ে আনা পঁচিশ হাজার কেজি নিষিদ্ধ পপি সিড আটক করেছে কাস্টম হাউজ কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে এডিট,ইনভেস্টিগেশন এ্যান্ড রিসার্চ (এআইআর)শাখা চালান দুটি জব্দ করে। আটককৃত পণ্যের বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকার বেশী বলছেন কাষ্টম কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) কাস্টমস কর্মকর্তা জানান,মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড আমদানি ঘোষনা দেন। ৯ অক্টোবর পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
পরে এটি অফডক ছাবের আহমেদ টিন্বার কোম্পানি লিমিটেডে রাখা হয়। ১৪ই অক্টোবর চালানটি খালাসের লক্ষ্যে বিল অফ এন্টি দাখিল করে সিএন্ডএফ এজেন্ট লিমিটেড। কিন্তুু গোপন তথ্যর ভিওিতে ২২অক্টোবর কাস্টম কন্টেনার দুইটি খালাস স্হগিত করা হয়।
পরে কায়িক পরীক্ষায় প্রথম সারিতে। ৭হাজার২০০ কেজি বার্ড ফুড পাওয়া গেলেও তার আড়ালে লুকানো ছিল ২৪হাজার ৯৬০কেজি পপি সিড।এরপর নমুনা সংগ্রহ করে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঠানো হয়।
পরীক্ষায় পণ্যটি পপি সিড হিসেবে নিশ্চিত হয়।চট্টগ্রাম কাস্টমস এর ডেপুটি কমিশনার এইচ এম কোবির গণমাধ্যমকে বলেন আমদানি নিষিদ্ধ পোস্তদানা জব্দের মাধ্যমে বাংলাদেশ কাস্টমস জনস্বার্থ রক্ষায় তাদের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটিয়েছে।আইন অনুযায়ী অভিযুক্ত আমদানি কারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।