ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন আমাদেরজাগরণ আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ...তারেক রহমান আমাদেরজাগরণ কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ আমাদেরজাগরণ জাতীয় সংসদ নির্বাচনের বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা আমাদেরজাগরণ সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি... ইসি সচিব আমাদেরজাগরণ জমি রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ফি কম দেওয়া, সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড আমাদেরজাগরণ পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর...পরিবেশ উপদেষ্টার আমাদেরজাগরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি কচি, সম্পাদক মুরাদ আমাদেরজাগরণ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আমাদেরজাগরণ মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার মূল আসামি ঘাতক আয়েশাকে বরিশাল থেকে গ্রেপ্তার করেন পুলিশ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না...আমীর খসরু
প্রকাশ : শনিবার, ৮ নভেম্বর , ২০২৫, ০৩:১২:০০ পিএম
আ জা ডেক্স:
Amader Jagaran_2025-11-08-690f0ac89cac9.jpg

রাজনীতিতে গণভোট ইস্যু নিয়ে উত্তপ্ত আলোচনার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে গণভোটের কোনো ব্যবস্থা নেই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও দায়িত্বও সংবিধানের সীমার মধ্যেই নির্ধারিত থাকবে।

ভবিষ্যতে নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটের বিধান সংযোজন করা যেতে পারে, কিন্তু আপাতত তা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (০৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে আমীর খসরু এ কথা বলেন।

তিনি রাজনৈতিক দলগুলোকে গণভোটের দাবিকে কেন্দ্র করে অহেতুক রাস্তায় নামা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, “কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় নামবেন, সেটা হবে না।

আপনারা দাবি নিয়ে মাঠে নামবেন, এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয়, তাহলে সংঘর্ষ বাঁধবে না?” তিনি আরও মন্তব্য করেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। কনসেনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক বিষয় এখনো ঐক্যমতের মধ্যে আসেনি, কিন্তু তাই বলে কি আমি রাস্তায় নামবো? আমি জনগণের কাছে যাব।

আমীর খসরু বলেন, বর্তমানে ঐক্যমতের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, সেটিই বাস্তবতা। এখন এই অধ্যায় বন্ধ রয়েছে। নিজের চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে ক্ষমতায় এসে পরিবর্তনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

চট্টগ্রামে সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “ঘটনাটি একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তবে যারা নির্বাচন পেছাতে চায়, তারাই এ ঘটনার পেছনে আছে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।” অর্থনীতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, “বিএনপির সময়ে কখনো শেয়ারবাজারে ধস নামেনি, অর্থনীতি ছিলো শক্তিশালী।

আমরা প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিতাম, এবং ভবিষ্যতেও তা করবো। আমরা এমন ব্যবস্থা করবো যাতে জনগণ ঘরে বসেই লাইসেন্স পেতে পারে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝