ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন আমাদেরজাগরণ আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ...তারেক রহমান আমাদেরজাগরণ কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ আমাদেরজাগরণ জাতীয় সংসদ নির্বাচনের বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা আমাদেরজাগরণ সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি... ইসি সচিব আমাদেরজাগরণ জমি রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ফি কম দেওয়া, সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড আমাদেরজাগরণ পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর...পরিবেশ উপদেষ্টার আমাদেরজাগরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি কচি, সম্পাদক মুরাদ আমাদেরজাগরণ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আমাদেরজাগরণ মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার মূল আসামি ঘাতক আয়েশাকে বরিশাল থেকে গ্রেপ্তার করেন পুলিশ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সারাদেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্ম বিরতি শুরু,ক্লাস সম্পূর্ণ বন্ধ
প্রকাশ : রবিবার, ৯ নভেম্বর , ২০২৫, ১১:৩৩:০০ এএম
এস এম মিজান:
Amader Jagaran_2025-11-09-691028208a475.jpg

অনির্দিষ্টকালের জন্য সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কর্মবিরতি শুরু করেছেন। দশম গ্রেডসহ তিন দফার দাবি আদায়ে ও শাহবাগ পুলিশ হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা দেন তারা।

রবিবার (০৯ নভেম্বর) আন্দোলনকারী নেতারা ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ কথা বলছেন। এর পূর্বে ৮ই নভেম্বর সকালে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে তারা দশম গ্রেডের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পথযাত্রা বাধা দে পুলিশ।

এর পরেই পুলিশের সাথে শিক্ষকদের সংঘর্ষ শুরু হয়। নিয়ন্ত্রণে আনতে জল কামান, সাউন্ড গ্রেট, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। যারফলে শিক্ষকদের চারটি সংগঠন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দেন।

চারটি সংগঠনের সম্মিলিত প্রাথমিক শিক্ষক দের দাবি বাস্তবায়ন পরিষদ বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হবে। রাতে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তির দাবি জানালেন আন্দোলনরত শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে। প্রাথমিক শিক্ষক দের দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মোঃ মাহবুবুর রহমান সহ পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি চলবে ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝