ঢাকা, বাংলাদেশ বুধবার ● ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ শিশুকে গলাকেটে হত্যা, ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়নগন্জ থেকে গ্রেপ্তার আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার আমাদেরজাগরণ রাজধানীর ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়...হাইকোর্ট আমাদেরজাগরণ সৌদিতে যুদ্ধবিমানসহ আকাশ প্রতিরক্ষা ও সেনা মোতায়েন করল পাকিস্তান আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধাকে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত,শেষ পর্যন্ত মৃত্যু আমাদেরজাগরণ যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে গুলিবর্ষণ, বন্দুকধারীসহ নিহত ৫ জন আমাদেরজাগরণ বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ...স্থানীয় সরকার মন্ত্রী আমাদেরজাগরণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে র‌্যাব...ডিজি আমাদেরজাগরণ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হতাশায় ভোগা তরুণরাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে: প্রধান উপদেষ্টা
প্রকাশ : রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০১:৫৯:০০ পিএম
রিপোর্টার:
Amader Jagaran_2025-08-31-68b401565e92d.jpg

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থাড (এসএএইচআর) একটি প্রতিনিধিদল।

 

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ড. ইউনূস বলেন, যারা এক সময় হতাশায় ভুগেছিল, তারাই এখন গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা সব স্তরে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। সংস্কার কমিশনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, নীতি প্রণয়নসহ রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। প্রবীণ প্রজন্ম হিসেবে তাদেরকে পথপ্রদর্শন ও সহায়তা করা আমাদের দায়িত্ব। এটি শুধু বাংলাদেশেরই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন এসএএইচআর-এর সহ-সভাপতি রশ্মি গোস্বামী, পাকিস্তানের মানবাধিকার কর্মী সারুপ ইজাজ, শ্রীলঙ্কার দীকশ্য ইলাঙ্গাসিংহে ও অনুশায়া কল্লুরে এবং বাংলাদেশের সাঈদ আহমেদ। এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ উপস্থিত ছিলেন।

রশ্মি গোস্বামী বলেন, এ মুহূর্ত শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই একটি রূপান্তরমূলক সময়। আমরা এখানে সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই সরকারের প্রতি প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। সেই প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকারের প্রশংসা করেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক রূপান্তরকে মসৃণ করার জন্য সরকারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝