ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্ত পরিবার ● শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত ● এবার ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান ● ময়মনসিংহ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা...তথ্য প্রতিমন্ত্রী ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন বহিষ্কার ● দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি ● কক্সবাজার ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০,পরিচয় মিলেছে ৬ জনের ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২ ● সাত দিনে ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ের তথ্য

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৬:৪৪ পিএম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৩১২ জন।

এ সময়ে মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছেন ৩৪২ জন। মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।

অক্টোবরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)