Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ১০:৩০ এ এম
ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যপুস্তক থেকে বাদ পড়তে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতাটি।

এর পরিবর্তে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘শিবাজী উৎসব’ কবিতাটি।

সনাতনী পরম্পরার কথা মাথায় রেখেই পাঠ্যসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়।

সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে সিলেবাস কমিটির চেয়ারম্যান জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতার যে রূপ ও সমালোচনা ফুটিয়ে তোলা হয়েছিল, তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর বদলে সনাতনী ধারা বজায় রাখতে ‘শিবাজী উৎসব’ কবিতাটি পাঠ্যসূচিতে যুক্ত করা হচ্ছে।

সাহিত্য ও ইতিহাসেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। দেশাত্মবোধের ধারণা বাড়াতে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটকটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে স্কুলের পাঠ্যসূচি থেকে বাদ পড়ছে ‘সিরাজদৌল্লা’ নাটকটি।

পাশাপাশি, মুঘল সাম্রাজ্যের ইতিহাস কিছুটা সংক্ষেপ করা হয়েছে এবং জাতীয়তাবাদী আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে কমিউনিজম বা সাম্যবাদের বড় পরিসরের আলোচনাও।

এছাড়া পাঠ্যবই থেকে ‘পানি', ‘আব্বা’, ‘আম্মুর’ মতো শব্দগুলোও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘পাঞ্জাবকে নষ্ট করছিলেন’, সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা ‘পাঞ্জাবকে নষ্ট করছিলেন’, সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হচ্ছে তৃণমূল জমানার জনপ্রিয় প্রকল্প ‘কন্যাশ্রী’ এবং বহুল আলোচিত ‘সিঙ্গুর আন্দোলন’-এর ইতিহাস।

উল্লেখ্য, ২০০৬ সালে টাটার জমি অধিগ্রহণ বিরোধিতাকে কেন্দ্র করে সিঙ্গুরে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল।

পরবর্তীতে ২০১৬ সালে সুপ্রিম কোর্ট সেই জমি অধিগ্রহণকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

এর পর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ‘সিঙ্গুর আন্দোলন’ অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তবে নতুন সিলেবাস অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাসের ২ তারিখে ছাত্রছাত্রীদের হাতে যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে, তাতে আর থাকছে না সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রী প্রকল্পের কোনো ইতিহাস।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)