ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুবককে গাছে বেঁধে ৪৫ সেকেন্ডে ১৪ বার আঘাত, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক রাজশাহী

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ১১:৪৬ পিএম
যুবককে গাছে বেঁধে ৪৫ সেকেন্ডে ১৪ বার আঘাত, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক নির্যাতনের ঘটনা ঘটেছে।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

রোববার (১১ মে) নগরীর মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম মো. তুষার (১৮)। তিনি নগরীর কাজলা বিলপাড়া এলাকার বাসিন্দা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তুষারকে একটি গাছের সঙ্গে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

এরপর দুই যুবক তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, “চালু করে দিয়েছি”—এরপরই ভিডিও রেকর্ডিং চলাকালীন নির্যাতন শুরু হয়।

ভিডিও অনুযায়ী, মাত্র ৪৫ সেকেন্ডে তাকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়।

এ সময় তুষার চিৎকার করে বলেন, “হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।”

তবে এরপরও মারধর বন্ধ হয়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।

তিনি আরও বলেন, “কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া—দুটিই দণ্ডনীয় অপরাধ।”

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)