ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভাতা ও ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে...আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর

প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি,২০২৬, ১০:২৬ এ এম
ভাতা ও ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে...আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে আমাদেরকে বিপদে ফেলে রেখেছে’।

তার এই লজ্জাজনক বক্তব্য প্রমাণ করে, কেন ১৭ বছর শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি।

ফ্যাসিবাদ বিরোধিতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে। তাদের কারণে, তাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে না নিয়ে একটি দল বিভিন্ন ভাতা ও নানা ধরনের কার্ডের প্রলোভন দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে।

১১ দলীয় জোট বেকারদের কোনো কার্ড দিয়ে নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করতে চায়। এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)