ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন...ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর

প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি,২০২৬, ১০:৩৪ এ এম
আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন...ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিম’-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে, এবার আমাদের হাতে আইন-কানুন ও অস্ত্র-গোলাবারুদ রয়েছে, তাহলে আমরা কি পারবো না সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে? ইনশাল্লাহ পারবো এবং খুব সুন্দরভাবে পারবো।

ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো যেন বড় আকার ধারণ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সুষ্ঠু ভোটের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী রিয়েল টাইম মনিটরিং করছে। গ্রাম পুলিশের আনসার ভিডিপির সদস্যরা জানে স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন, কে জীবিত আছেন—তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।

একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে। পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না, সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফিকেশন করে ভোট প্রদান করতে হবে। নাহলে সে ভোট গণনায় আসবে না।

এটি একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিজিবি-৪ ব্যাটালিয়নের সিইও মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জিয়া উদ্দিন, স্থানীয় সরকার উপপরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)