Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রংপুরে হিন্দু পরিবারের ৪ সদস্য খুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে....ভারত নতুন দায়িত্বে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের হুমকি....শুভেন্দুর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি ডোনাল ট্রাম্পের, ইরান বলল মানসিক রোগী আন্দোলন দেশের জন্য ক্ষতি,বিরোধী দলের সহযোগিতা লাগবে....এ্যানি সালাউদ্দিনের হামলায় আহত ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটি গঠন সম্পন্ন সংসদীয় কমিটিতে বড় ধরনের রদবদল করেছেন...সরকার ঢাকা রাজধানীতে অভিযানে ৪৯১ গ্রেফতার....ডিএমপি আগামী জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মুফতি সৈয়দ রেজাউল করিম

আমেরিকার সাথে গোপন আঁতাত করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর

প্রকাশ : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ০৫:৪৭ পিএম
আমেরিকার সাথে গোপন আঁতাত করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত

আসন বন্টন সংক্রান্ত মতভেদের পর জামায়াত জোট থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম লক্ষ্মীপুরের এক নির্বাচনি জনসভায় জামায়াতের কঠোর সমালোচনা করেছেন।

তিনি জামায়াতের সাথে মার্কিন সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে বলেন, জামায়াত আমেরিকার সাথে গোপন আঁতাত করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।

জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে।

জামায়াতের একমাত্র ভিন্ন ধর্মের প্রার্থী কৃষ্ণনন্দীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন- জামায়াত কোনো ইসলামী দল না। তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে, যে নীতিতে হাজার হাজারর মায়ের বুক খালি হয়েছে।

যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেতো, খুন হয়ে যেতো এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, যদি দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই একত্রিত হয়ে হাতপাখায় ভোট দেন।

সমাবেশে লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুলল্লাহ'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)