ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন জাতির সঙ্গে তামাশা...রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক চাঁদপুর

প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর,২০২৫, ০৮:৩৮ পিএম
একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন জাতির সঙ্গে তামাশা...রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা জাতির সঙ্গে তামাশার শামিল।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এমন ঘোষণার আশা দেশবাসী করেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

যারা এ দীর্ঘ সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা সবাই ক্ষমতালোভী, তাদের মধ্যে দেশপ্রেমের ন্যূনতম প্রকাশও দেখা যায়নি। এখন সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা যদি একত্রিত হয়, তাহলে ক্ষমতালোভীরা পালানোরও সুযোগ পাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশে আজও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। বরং চোরের সংখ্যার দিক থেকে বাংলাদেশ আজ বিশ্বে শীর্ষে রয়েছে। হাজার হাজার মা সন্তান হারিয়েছেন, আয়না ঘরের মতো ভয়াবহ নির্যাতন কেন্দ্র এখনো চালু রয়েছে, চাঁদাবাজিও বন্ধ হয়নি।

তিনি আরও বলেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। আমরা একটি ভারসাম্যপূর্ণ দেশ গঠন করতে চাই, যেখানে মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত থাকবে। আসুন, আমরা সবাই মিলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, সহকারী সম্পাদক মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)