Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পৃথিবীর আন্তর্জাতিক বিমানবন্দরে

ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন,

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৯:২২ এ এম
ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন,

পৃথিবীর প্রায় সকল দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবার মান অনক উন্নত।

তাদের আন্তরিকতা, হাসিমুখে কথা বলা এবং দ্রুত সেবা প্রদানের মানসিকতা সত্যিই যাএী প্রশংসা করতে বাধ্য।

রবিবার (০৪ অক্টোবর) তাঁদের পেশাদার আচরণ ও যাত্রীবান্ধব মনোভাব একজন ভ্রমণকারীর মনে সংশ্লিষ্ট দেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করে।আমাদের নিজের দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অনেক সময় সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।

ইমিগ্রেশনে কর্মরত কিছু কর্মকর্তার ধীরগতি, অনাগ্রহী আচরণ এবং যাত্রীদের সঙ্গে যথাযথ সৌজন্য বজায় না রাখার কারণে অযথা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

যেখানে একজন যাত্রীর ইমিগ্রেশনের কাজ এক থেকে দুই মিনিটের মধ্যে সম্পন্ন হওয়ার কথা, সেখানে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তৈরি হয় অসহনীয় যানজট ও ভোগান্তি।

এখন কথা হচ্ছে, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীসেবার মান কেন আরও উন্নত হবে না?

তাঁদের কর্মদক্ষতা, পেশাদারীত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতাই হওয়া উচিত সেবার মূল মানদণ্ড।

আমরা চাই, দেশের বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় আধুনিক ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হোক।

প্রতিটি যাত্রী যেন হাসিমুখে, সম্মানজনক আচরণে এবং দ্রুততম সময়ে সেবা পান।যাএীরা নিজের দেশের বিমানবন্দরে নেমে যেন কোনো বাংলাদেশিকে অব্যবস্থাপনা ও দীর্ঘ সূত্রতার কারণে হতাশ হতে না হয়।

প্রবাসী কিংবা দেশীয়—সব যাত্রীর জন্যই সম্মানজনক, আন্তরিক ও মানসম্মত সেবা পাওয়া জরুরী।

আমাদের আর পিছনে যাওয়ার অবকাশ নাই।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার কে বিষয়টি গুরুত্ন দিয়ে এগিয়েছে যাওয়া উচিৎ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)