ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

, আ

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৮:২৮ পিএম
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নতুন করে আলোচনায় এসেছে একটি নম্বরবিহীন মোটরসাইকেল।

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি আজ শুক্রবার সকালে নিয়ে গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত কি না, তা নিশ্চিত হতে চলছে যাচাই-বাছাই।

এর সঙ্গে তাঁর নিখোঁজ হওয়া ও মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে হাজী মাজার বস্তি এলাকা থেকে নম্বরবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়।

শুক্রবার ৩০ অক্টোবর সকালে পিবিআইয়ের কর্মকর্তারা সেটি নিয়ে যান।

পিবিআইয়ের মিডিয়া উইং জানায়, ঘটনাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় নৌ-পুলিশের পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত করছে।

নৌ-পুলিশের তদন্তে সহযোগিতার অংশ হিসেবে উদ্ধার হওয়া মোটরসাইকেলটির পরিচয় ও ঘটনার সঙ্গে এর সম্ভাব্য সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

এদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে তাঁর জুনিয়র বন্ধু হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।

গত বৃহস্পতিবার তুরাগ নদীর রাজাবাড়ি খেয়াঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে তিনি নিখোঁজ ছিলেন। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা একটি সিসিটিভি ফুটেজে তাহসিফকে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বাসা থেকে বের হতে দেখা যায়।

পরে পরিবারের সদস্যরা ওই যুবককে আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেন।

তবে সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলটির সঙ্গে টঙ্গী থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটির মিল রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার হওয়া মোটরসাইকেলটির পরিচয় শনাক্ত করা গেলে তাহসিফের নিখোঁজ হওয়ার আগে তাঁর গতিবিধি এবং মৃত্যুর ঘটনাপ্রবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)