Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দাগনভূঁইয়া প্রেসক্লাব নতুন কমিটি সভাপতি সুমন, সম্পাদক সোহেল

নাছির উদ্দিন আজাদ,ফেনী

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৪:৫০ পিএম
দাগনভূঁইয়া প্রেসক্লাব নতুন কমিটি সভাপতি সুমন, সম্পাদক সোহেল

ফেনীর দাগন ভূঁইয়া প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ও ভোটাভুটির মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের দাগনভূঞা প্রতিনিধি এম. এ. তাহের এবং পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. ইয়াসীন সুমন।

সভায় সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বিভক্তি ও মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় পূর্বে বিদ্যমান দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মত মতামত প্রদান করেন সদস্যরা।

পরে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কার্যকরী কমিটি নির্বাচন করা হয়। নির্বাচনে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. ইয়াসীন সুমন সভাপতি ও দৈনিক আমার ফেনীর প্রতিনিধি এমএম রহমান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত) ও আলমগীর ননী (নিউ এইজ), সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (দৈনিক ফেনী) ও এটিএম আজহারুল হক (দৈনিক ফেনীর সময়), কোষাধ্যক্ষ মোকাররম হোসেন পিয়াস (আমার দেশ), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. আরাফাত ভূঞা (ইত্তেফাক ডিজিটাল), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম (বাংলাদেশ সমাচার), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন (দ্য ডেইলি সান), আপ্যায়ন সম্পাদক ফেরদৌস মাহমুদ হিরণ (দৈনিক কালবেলা), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইদ্রিস রিয়াদ (ফেনীর তালাশ)।কার্যনির্বাহী সদস্যরা হলেন- এম. এ. তাহের (দৈনিক সংগ্রাম), এমাম হোসেন এমাম (আজকের পত্রিকা), আবু তাহের আজাদ (দৈনিক যুগান্তর), নুরুল আলম খান (দৈনিক মানবজমিন), ইমাম হাছান কচি (দৈনিক সমকাল), এম. এ. কুদ্দুস (ফেনী সংবাদ), বজলুর রহিম ভূঞা সুমন (আলোকিত সময়), ইয়াছিন করিম রনি (দ্য নিউ নেশন), কাজী ইফতেখারুল আলম (আমাদের সময়), মো. ইউসুফ (সবুজ বাংলা), নিমাই চন্দ্র মজুমদার (খোলা কাগজ), দেওয়ান মো. ইকবাল (নয়াদিগন্ত ডিজিটাল), শাখাওয়াত হোসেন টিপু (গণমুক্তি), মোজাম্মেল হক ওরফে সুমন পাটোয়ারী (খবরপত্র), তবারক হোসেন (ভোরের ডাক)।সাধারণ সদস্য হিসেবে রয়েছেন নাছির উদ্দীন আজাদ (অজেয় বাংলা ও আমাদের জাগরণ), শহীদুল ইসলাম তোতা (জনপ্রিয়), মো. হোসেন (ফেনীর ডাক), আবুল হাসনাত তুহিন (বাংলাদেশের আলো), ফখরুল ইসলাম (গ্রীন টিভি), রহিম উল্যাহ বাবুল (ফেনী বার্তা), ইমাম হোসেন খাঁন (সংবাদ সারাবেলা), মোজাম্মেল হক হাছান (গণকণ্ঠ ডিজিটাল), জিয়া উদ্দিন (প্রতিদিনের কাগজ), পাভেল রহমান (নোয়াখালী ওয়েব)।

নবনির্বাচিত সভাপতি মো. ইয়াসীন সুমন ও সাধারণ সম্পাদক এমএম রহমান সোহেল ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দাগনভূঁইয়া প্রেসক্লাবকে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি কাজ করবে।

পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে সদস্যরা ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)