Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়নগন্জ বন্দর থানা

দুটি পিকআপ ভ্যান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৯:৩২ পিএম
দুটি পিকআপ ভ্যান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি

নারায়ণগঞ্জ বন্দর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুটি পিকআপ ভ্যান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

রোববার (০৯ আগস্ট) দুপুর ২টার দিকে বন্দর থানায় আয়োজিত এক অনুষ্ঠানে পিকআপ দুটির চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, বন্দর থানা পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে এমপি আবুল কালাম পিকআপ দুটি উপহার দিয়েছেন।

পুলিশের আরও প্রয়োজন থাকলে তা পূরণের উদ্যোগ নেওয়া হবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মুন্সি মিজানুর রহমান বলেন, থানাগুলোতে যানবাহনের সংকট রয়েছে।

নতুন দুটি পিকআপ পাওয়ায় বন্দর থানার টহল কার্যক্রম বাড়ানো সম্ভব হবে। বিশেষ করে গ্রাম, পাড়া-মহল্লায় পুলিশের উপস্থিতি আরও জোরদার করা যাবে।

তিনি বলেন, বন্দর থানার অধীন কয়েকটি ফাঁড়ি বর্তমানে সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বিষয়টি এমপি আবুল কালামের নজরে আসার পর তিনি পিকআপ দেওয়ার উদ্যোগ নেন।

ভবিষ্যতে আরও যানবাহন দেওয়ার আশ্বাসও দিয়েছেন। পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।

পুলিশের সক্ষমতা বাড়াতে সহযোগিতার জন্য এমপি আবুল কালামকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কাউসার আশা বলেন, ‘থানা ও হাসপাতাল জনগণের সম্পদ। এগুলো রক্ষা করা সবার দায়িত্ব।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)