Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্ব প্রাণী দিবস আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৬:৫৩ পিএম
বিশ্ব প্রাণী দিবস আগামীকাল

বিশ্বের সব প্রাণীর অধিকার, সুরক্ষা ও কল্যাণের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ ০৪ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস।

প্রাণীদের পৃষ্ঠপোষক সন্ত ফ্রান্সিস অব আসিসির ভোজ উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।

বিশ্ব প্রাণী দিবসের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করাই দিবসটির মূল লক্ষ্য।

দিবসটি পালনের মাধ্যমে প্রাণী কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠন ও আন্দোলনকে একত্রিত করে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়।

এর পাশাপাশি প্রাণীদের জন্য পৃথিবীকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাতি, ধর্ম, বিশ্বাস কিংবা রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সচেতনতা ও শিক্ষার প্রসারের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে প্রাণীদের অনুভূতিসম্পন্ন জীব হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)