Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সরকারি ব্রজমোহন কলেজে

বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার....প্রতিমন্ত্রী নুর

নিজস্ব প্রতিবেদক বরিশাল

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১১:২৪ পিএম
বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার....প্রতিমন্ত্রী নুর

দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি কমাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশ যাওয়ার সুযোগ তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

সোমবার ৩১ আগস্ট  দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে ঋণের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

জনগণের আশা-আকাঙ্ক্ষা জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে পূরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ঘাটতি পূরণে দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন। ধাপে ধাপে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

বিদেশে কর্মসংস্থানের পরিধি বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান নুরুল হক নুর।

বিশেষ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখে বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে তরুণ ও শিক্ষার্থীরা যাতে সহজে আর্থিক সহায়তা পেতে পারেন, সেই বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

এর ফলে একদিকে দেশের বেকারত্ব কমবে, অন্যদিকে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)