Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বরিশাল সমকাল ব্যুরো অফিস থেকে

সাংবাদিক পুলক চ্যাটার্জীর মরদেহ ও ৫টি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক বরিশাল :

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৬ এ এম
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মরদেহ ও ৫টি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলক চ্যাটার্জী স্ত্রী ও মেয়ে, ছোট ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক পাঁচটি নোট লিখে গেছেন।

প্রশাসনের উদ্দেশে লেখা নোটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেন পুলক।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন বলে নোটে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের অনুরোধ জানান। স্ত্রী ও মেয়ের উদ্দেশে লেখা নোটে তাদের কাছে ক্ষমা চান তিনি এবং মেয়ের পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন।

ছোট ভাই ও তার স্ত্রীর উদ্দেশে লেখা নোটে স্ত্রী ও মেয়ের দেখভালের অনুরোধ করেন।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশেও পৃথক নোট লেখেন পুলক।

সেখানে তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও কর্মজীবনের স্মৃতির কথা উল্লেখ করে পরিবারের পাশে থাকার অনুরোধ করেন।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা সমকাল কার্যালয়ে পুলক চ্যাটার্জীর মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা খুলে মরদেহ উদ্ধার করে। রাত ৯টার দিকে মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সুইসাইড নোট পাওয়া গেছে।

বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলক চ্যাটার্জী দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাঝেমধ্যে সমকাল কার্যালয়ে এসে বসতেন তিনি।

পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)