Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জয় বাংলা স্লোগান দিতে দিতে

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:৫০ পিএম
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোকের একটি ঝটিকা মিছিল আসে।

তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছাকাছি মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়।

এতে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রাদার্স স্টোরের কর্মী মো. তামিম বলেন, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসেন।

তারা স্লোগান দিতে দিতে মহাসড়কে পৌঁছে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যান।

ঘটনাস্থলের কাছে থাকা এক নারী চা-দোকানি জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কয়েকজনকে স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সড়কে বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছে। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সেখানে মিছিল হওয়ার খবর পাওয়া গেলেও কোন দল বা গোষ্ঠী মিছিল করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)