Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশি খারাপ হলে প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা আছে

নিজস্ব প্রতিবেদক মৌলভীবাজার

প্রকাশ : সোমবার, ৯ মার্চ,২০২৬, ০৫:৪৮ এ এম
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশি খারাপ হলে প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা আছে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত রাখতে সরকার সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

পরিস্থিতি আরও অবনতি হলে প্রবাসীদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

রোববার (০৮ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বিকেলে মন্ত্রী সিলেট থেকে মৌলভীবাজারে এসে জেলা সার্কিট হাউসে পৌঁছান।

সেখানে তিনি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

মন্ত্রী জানান, “বর্তমান পরিস্থিতিতে কোথায় কী ঘটছে তা অনিশ্চিত হওয়ায় ওই অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

অনেকেই চাকরি হারিয়েছেন, বিভিন্ন অফিস-আদালত বন্ধ রয়েছে। তাদের অন্তত খাদ্য ও মৌলিক প্রয়োজন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, পরিস্থিতি আরও অবনতি করলে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার প্রস্তুত।

তবে বর্তমানে বিমান চলাচলের রুট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে দেশে আনা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বা যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঈদের আগে শ্রমিকদের বেতন ও ভাতা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী জানান, ছয়টি টিম যুগ্ম সচিবদের নেতৃত্বে গঠন করা হয়েছে।

এই টিমগুলো বিভিন্ন শিল্পাঞ্চলে গিয়ে মালিকদের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের বেতন, বোনাসসহ প্রাপ্য সবকিছু নিশ্চিত করবে।

এরপর মন্ত্রী শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শেখবাড়ি মাদরাসা পরিদর্শন করেন এবং বরুণার পীর শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)