ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান, নোবেল ঘোষণা করা হলে তিনি পাবেন’

নিজস্ব প্রতিবেদক মৌলভীবাজার

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০৫:৩৩ এ এম
পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান, নোবেল ঘোষণা করা হলে তিনি পাবেন’

বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এবং বিশ্বনেতা আখ্যা দিয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর দেয়া একটি বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গোটা কুলাউড়াজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নোবেল পুরস্কারের প্রসঙ্গ টেনে তাঁর দেওয়া এই বক্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

গত মঙ্গলবার (০২ জুন) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এমপি বলেন, ‘আমার প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন।

আমাদের মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে শঙ্কা হয়- উনাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা তো এতিম হয়ে যাব। কে আমাদের আশ্রয় দেবে?

উনি তো বাংলাদেশের নেতা নয়, বিশ্বের নেতা হয়ে গেছেন। উনি যে কর্মতৎপরতা দেখাচ্ছেন, বিশ্বে যদি কাউকে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পাবেন।’

পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন— উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, রাউতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)