Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপহরণের দুই ঘণ্টার মধ্যেই চুয়েট প্রকৌশলী উদ্ধার, র‌্যাব-৭ অভিযানে আটক ৪

শহিদুল ইসলাম চট্টগ্রাম

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ১১:৪৩ পিএম
অপহরণের দুই ঘণ্টার মধ্যেই চুয়েট প্রকৌশলী উদ্ধার, র‌্যাব-৭ অভিযানে  আটক ৪

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল থেকে অপহৃত কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হক গত ৭ জুন সকাল আনুমানিক ১১টার দিকে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার সাফা মোতালেব কলেজ রোডস্থ নিজ বাসা এনআর ভবন থেকে বের হয়ে নিখোঁজ হন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং তাকে উদ্ধারে র‌্যাব-৭ এর সহযোগিতা কামনা করে আবেদন জানান।

এদিকে পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা জানায়, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন।

তাকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল দ্রুত গোয়েন্দা তৎপরতা শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইচএসডি গুদামের সামনের ডেবারপাড় এলাকার জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অপহৃত প্রকৌশলী মো. মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

একই সঙ্গে ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের সদস্য মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. জিয়াউর রহমানকে আটক করা হয়।

র‌্যাব-৭ জানিয়েছে, নাগরিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে আইনের আওতায় আনা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)