ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধশত গাছ উপড়ে মহাসড়কে তীব্র যানজট

রিয়াদ হোসেন দাউদ গজারিয়া থেকে ফিরে

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৬:০৩ এ এম
গজারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধশত গাছ উপড়ে মহাসড়কে তীব্র যানজট

মুন্সীগঞ্জ গজারিয়ায় আকস্মিক ঝড়ে ভেঙে পড়েছে প্রায় অর্ধশতাধিক গাছ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গাছ ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিকে বৈদ্যুতিক খুঁটি ও লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় বন্ধ রয়েছে সমগ্র উপজেলার বিদ্যুৎ সরবরাহ। ​

খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার (০৯ জুন) বিকেল পৌনে চারটার দিকে হঠাৎ করে আকাশ কালো করে তীব্র বাতাসের সাথে ঝড়-বৃষ্টি শুরু হয়।

এ সময় প্রায় এক ঘণ্টা ধরে চলা তীব্র বজ্রপাতে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক গাছ। শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই প্রায় ৩০টির মতো গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

এসব গাছের অধিকাংশই বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে সমগ্র উপজেলা। মহাসড়কের দুই পাশে গাছ ভেঙে পড়ায় গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ​

স্থানীয় বাসিন্দা লতিফ ভূঁইয়া বলেন, "আমার জীবনে আমি এমন বজ্রপাত দেখিনি। একটানা এক ঘণ্টা বজ্রপাত হলো। বজ্রপাতের তীব্র শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।

কোথাও রাস্তা, কোথাও বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়েছে। ফলে বিকেল পৌনে চারটা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছি আমরা।" ​ঢাকাগামী বাসযাত্রী অভিজিৎ দাস অজয় বলেন, "যানজটের কারণে প্রায় দুই ঘণ্টা ধরে একই স্থানে বসে আছি।

ঝড়ের কারণে মহাসড়কের গজারিয়া অংশে অসংখ্য গাছ ভেঙে পড়েছে। জানি না কখন গন্তব্যে পৌঁছাতে পারব।"

​কুমিল্লাগামী ট্রাকচালক রিফাত হাসান বলেন, "মেঘনা সেতু পার হওয়ার পর যানজটে পড়েছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কার্যত বন্ধ।

রাস্তায় অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে। জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে।"

গজারিয়া ​ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আকস্মিক ঝড়ে মহাসড়কের গজারিয়া অংশে অসংখ্য গাছ ভেঙে পড়েছে।

ঝড়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে হাইওয়ে পুলিশ সদস্যরা। সন্ধ্যা ছয়টার দিকে ঢাকাগামী লেনে যান চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রামগামী লেন থেকে ভেঙে পড়া গাছ অপসারণের কাজ করছি আমরা। আশা করি কিছু সময়ের মধ্যে চট্টগ্রামগামী লেনেও যান চলাচল স্বাভাবিক হবে।" ​

বিষয়টি সম্পর্কে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর গজারিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফুল আলম বলেন, "বৈদ্যুতিক তারের ওপর অসংখ্য গাছ ভেঙে পড়েছে।

আপাতত গজারিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।"

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)