ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

হয় দুটিই ফাউল, নতুবা একটিও ফাউল নয়...বিশেষজ্ঞদের মন্তব্য কক্সবাজার উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসার ৬ ছাত্রী, এক শিক্ষিকাসহ ৮ নারীর মর্মান্তিক মৃত্যুতে আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল,কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাউল ও লোকগানের কর্মশালায়

যুক্তরাজ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন

সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৩:২৯ পিএম
যুক্তরাজ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন

বাংলা বাউল ও লোকসংস্কৃতির ঐতিহ্য, দর্শন, সংগীত এবং সাংস্কৃতিক বিনিময়কে আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃত করার লক্ষ্যে International Baul and Folk Cultural Festival UK-2026 উপলক্ষে গতকাল (০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার) সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক কর্মসূচি, উদ্দেশ্য, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়, সেমিনার, বাউল ও লোকগানের কর্মশালা এবং যুক্তরাজ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব আয়োজন কমিটির উপদেষ্টা ও বাউলশিল্পী বাউল শফি মন্ডল, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি, উৎসবের আহ্বায়ক ও উদীচী ইউকে-এর সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সদস্য অধ্যাপক ড. তারেক রেজা, অধ্যাপক ড. জাহিদুল কবীর, শিল্পী ডলি মন্ডল, লেখক, গবেষক ও কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা, জোহরা জেমিসহ দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীবৃন্দ। বক্তারা বলেন, বাউল দর্শন কেবল একটি সংগীতধারা নয়; এটি মানবতা, সাম্য, সহনশীলতা, প্রেম এবং আত্ম-অন্বেষণের এক অনন্য জীবনদর্শন।

বিশ্বায়নের এই সময়ে বাংলা ভাষা, বাউল দর্শন ও লোকঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আন্তর্জাতিক উৎসবের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১০ জুলাই ২০২৬ যুক্তরাজ্যের ম্যানচেস্টারে UK Management College-এ অনুষ্ঠিত হবে।

১৫ জুলাই স্কটল্যান্ডে বাউল ও লোকসংগীত বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৮ জুলাই লন্ডনের Queen Mary University-এ আন্তর্জাতিক সেমিনার ও বাউল- লোকসংগীত কর্মশালা এবং ১৯ জুলাই লন্ডন টাউন হল-এ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে উৎসবের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, উৎসবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

পাশাপাশি বাউল দর্শন, বাংলা ভাষা ও লোকঐতিহ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, সাংস্কৃতিক কূটনীতি এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, International Baul and Folk Cultural Festival UK-2026 যৌথভাবে আয়োজন করছে UK Management College (UK), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী ইউকে (Udichi UK) এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে বাংলা বাউল দর্শন, লোকসংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বমঞ্চে আরও সুদৃঢ় অবস্থান লাভ করবে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক নতুন মাত্রা অর্জন করবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)