ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা,অতিরিক্ত পুলিশ মোতায়েন হরমুজ ইস্যুতে শুক্রবার ইরান-ওমান সমঝোতার সম্ভাবনা ‘৫০-৫০’ পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের হবিগঞ্জের বন্যার্থদের মাঝে তেঘরিয়া যুব সংসদ সহযোগিতা ও নগদ অর্থ বিতরণ শেখ হাসিনার শাসনামলে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার...আইনমন্ত্রী আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান....ভারপ্রাপ্ত স্পিকারের জুলাই যোদ্ধাদের‘বয়কট,বয়কট,এনসিপি বয়কট স্লোগানে উত্তাল গাইবান্ধা সুনামগঞ্জে সিনেম্যাটিক কায়দায় চাকু দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড আকস্মিক নয়,পূর্ব পরিকল্পনা মাফিক দেশ ছাড়েন...শেখ হাসিনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সিএনজি ফিলিং স্টেশন থেকে

অবৈধ’ গ্যাস সরবরাহ বন্ধসহ ৫ দফা দাবি ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদের

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৩:৩১ পিএম
অবৈধ’ গ্যাস সরবরাহ বন্ধসহ ৫ দফা দাবি ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদের

সিএনজি ফিলিং স্টেশন থেকে ‘অবৈধ’ গ্যাস সরবরাহ বন্ধ, ২৪ ঘন্টা সিএনজি (গ্যাস) সরবরাহ চালু রাখা, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ, কৃত্রিম সংকট ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে ‘২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ’।

জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায় জহুর হোসেন চৌধুরী হলে মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব গোলাম ফারুক।

তিনি বলেন, “সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে।

বরাদ্দকৃত সিএনজি শুধুমাত্র বৈধ সিএনজিচালিত যানবাহনে সরবরাহ করতে হবে। তাহলে আর দুর্ভোগ থাকবে না।”

গোলাম ফারুকের দাবি, দেশে উৎপাদিত ও আমদানিকৃত মোট গ্যাসের ২৩ থেকে ৩৬ শতাংশ শিল্পখাতে সরবরাহ করা হলেও পরিবহন খাত প্রয়োজনীয় গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে।

অথচ কৃষি, শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের চলাচল সচল রাখতে পরিবহণ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন “আমরা গ্যাস আইন ২০১০ এবং গ্যাস বিপণন নীতিমালা ২০১৪ এর আলোকে বলতে চাই, বৈধ সিএনজি ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

অবৈধ গ্যাস সরবরাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২০২৪ সালে পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও এখনো কার্যকর সমাধান হয়নি।”

সংবাদ সম্মেলনে সংহঠনের আহ্বায়ক বেলাল আহমেদ বলেন “এটি স্পষ্ট যে, কোনো রাষ্ট্রের পরিবহন বন্ধ মানে সব বন্ধ।

সেরকম একটি গুরুত্বপূর্ণ খাতকে একেবারে পথে বসিয়ে দিয়ে অন্য খাত সচল রাখা, এটি আমাদের প্রতি অন্যায্য এবং অন্যায়!

আমরা এটা মেনে নিতে পারি না।” পরে ২৪ ঘন্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ সদস্য সচিব ৫ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- ১। দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা।

২। সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

৩। ফিলিং স্টেশনগুলোর বরাদ্দকৃত ৪.৫ শতাংশ গ্যাস অন্য কোনো খাতে যেন না যায়, সে জন্য পৃথক লাইন স্থাপন করা।

৪। বরাদ্দকৃত সিএনজি শুধুমাত্র বৈধ সিএনজি চালিত যানবাহনে সরবরাহ নিশ্চিত করা।

৫। ‘আগে আসলে আগে সেবা’ নীতি চালু করা, কৃত্রিম সংকট রোধ ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধে নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।

সংবাদ সম্মেলনে স্কপ এর যুগ্ম সমন্বয়ক এম ফয়েজ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল, পরিষদের প্রেস সচিব আব্দুল্লাহ আল মারুফ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)