ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা,অতিরিক্ত পুলিশ মোতায়েন হরমুজ ইস্যুতে শুক্রবার ইরান-ওমান সমঝোতার সম্ভাবনা ‘৫০-৫০’ পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের হবিগঞ্জের বন্যার্থদের মাঝে তেঘরিয়া যুব সংসদ সহযোগিতা ও নগদ অর্থ বিতরণ শেখ হাসিনার শাসনামলে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার...আইনমন্ত্রী আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান....ভারপ্রাপ্ত স্পিকারের জুলাই যোদ্ধাদের‘বয়কট,বয়কট,এনসিপি বয়কট স্লোগানে উত্তাল গাইবান্ধা সুনামগঞ্জে সিনেম্যাটিক কায়দায় চাকু দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড আকস্মিক নয়,পূর্ব পরিকল্পনা মাফিক দেশ ছাড়েন...শেখ হাসিনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে

আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান....ভারপ্রাপ্ত স্পিকারের

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১১:০৭ পিএম
আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান....ভারপ্রাপ্ত স্পিকারের

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বুধবার ০৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, “বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

বর্ষা বিপ্লবের চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করব।” হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, “যেকোনো জাতীয় সংকটে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।

ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)