Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি বিধবা গৃহবধূর

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:০১ পিএম
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি বিধবা গৃহবধূর

নিজ সম্পত্তি ও নগদ অর্থ আত্মসাতকারি প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগি এক বিধবা গৃহবধূ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান গৃহবধূ রোজি খন্দকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে কানিজ ফাতেমা। লিখিত বক্তব্যে জানানো হয়, তারা মহাখালি থাকেন।

তাদের বাসার ভাড়াটিয়া হুমায়ুন কবির গদ তযেত মাস ধরে নানা তালবাহনায় কয়েক ধাপে মোট ৪৩ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা চাইতে গেলে উল্টো হয়রানি করছে।

তিনি জানান, তাদের প্রায় দুই বছরের ভাড়া, কারেন্ট বিল গ্যাস বিল ও পানির বিল এগুলোর কোনো টাকা না দিয়ে তাদের বাড়িতে বসবাস করতে থাকে।

যখন তার মা টাকা ফেরত দিতে বলে তখন জায়গা বিক্রি করে এনে টাকা পরিশোধ করবে বলেলেও কোন টাকা ফেরত দেয়নি।

এছাড়া গত এক মাস আগে তাদের একটি ফ্লাট দখল করে তালা মেরে পালিয়েছে।

এছাড়া টাকা না দেয়ার বাহানায় গাজীপুর আদালতে তাদের বিরদ্ধে একটি মিথ্যা মামরা দায়ের করে হুমায়ুন কবির।

তার স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাশিদুল প্রধান কাইফও তাদের সঙ্গে প্রতারণা করে আসছে।

অবিলম্বে প্রতারক হুমায়ুন কবিরসহ এই প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত্রমূলক শাস্তি দাবি করেছেন কানিজ ফাতেমা।

সংবাদ সম্মেলনে কানিজ ফাতেমার পরিকবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)