Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেনী জেলা পরিষদের প্রশাসক আব্দুল খালেককে বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী'র শুভেচ্ছা

এস এম মিজান,ফেনী থেকে ফিরে

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪০ এ এম
ফেনী জেলা পরিষদের প্রশাসক আব্দুল খালেককে বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী'র শুভেচ্ছা

ফেনী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুল খালেককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫ নং মহামায়া ইউনিয়নের সাবেক মেম্বার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী।

​সম্প্রতি জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি নতুন প্রশাসককে এই অভিনন্দন জানান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী নতুন প্রশাসকের হাত ধরে তার শুভকামনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আব্দুল খালেকের দূরদর্শী নেতৃত্বে ফেনী জেলা পরিষদের সার্বিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। ​

সাক্ষাতকালে স্থানীয় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড এবং মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা পরিষদের প্রশাসক আব্দুল খালেক এই শুভেচ্ছার জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)