ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুমিল্লায় বিপুল পরিমাণ জালনোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ১১:২৮ এ এম
কুমিল্লায় বিপুল পরিমাণ জালনোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৯৭ হাজার ৬০০ টাকা সমমূল্যের জালনোটসহ জালনোট ব্যবসায়ী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গত বৃহস্পতিবার (২৮ মে) বিকালে র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৭ মে) রাতে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল কোতোয়ালী মডেল থানার অশোকতলা এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধারকৃত জালনোটগুলোর মধ্যে ৫০০ টাকার ২০২টি (১ লাখ ১ হাজার টাকা) এবং ২০০ টাকার ৪৮৩টি (৯৬ হাজার ৬০০ টাকা) নোট ছিল।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার গোলাম হোসেনের ছেলে নিশান ইসলাম (২৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকার মৃত খবির মিয়ার ছেলে সোহেল আরমান (৪৪)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তাঁরা জালনোট ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় এই জালনোট সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও বিভিন্ন বিপণিবিতানে এই জাল টাকা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল তাঁদের।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)