নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক, ডাকাত, দস্যুতা ও শিশু বলাৎকার মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্তসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে চালানো এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মাদক মামলা (১৫ পিস ইয়াবাসহ) পূর্ব সনমান্দি এলাকার মো. আলী হোসেন (৪৫), শিশু বলাৎকার মামলায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা ও স্থানীয় দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. মোশাহিদুল ইসলাম (৩২), ডাকাতি মামলায় পিরোজপুরের আবিদুল হাসান মিরাজ ওরফে আবিদ (২৪) ও চান্দেরচকের জিয়াম (২৪), দস্যুতা মামলায় ভোলার মো. রমজান ও গোপালগঞ্জের শামীম শেখ (৩৯)। বৈষম্যবিরোধী আইনে লাধুরচর এলাকার মো. রিপন মিয়া (৫৯), ওয়ারেন্টভুক্ত আসামি দমদমা মোগরাপাড়া এলাকার তিন ভাই মো. মোক্তার হোসেন (৪৪), মো. তাওলাদ হোসেন (৪৭) ও মো. লিটন (৪৩) এবং জাকির (৫৫), মো. ইমরান হোসেন ও মো. বাবু।
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার এছাড়া গ্রেপ্তার মাদকসেবী ২২ জন- মো. নাইম আহমেদ, মো. জাহিদ, মো. সোহেল, মো. ইমরান, মো. রহিম, মো. আরিফ হোসেন, মো. সাইফুল আলম, রাকিবুল হাসান শান্ত, তরিকুল হাসান,
রুবেল, মনির, নবী হোসেন, রাসেল, রনি, আরিফ হোসেন, আল-আমিন, সাগর সরকার, হালীম, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মো. হৃদয় মিয়া ও মোশারফ। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।