Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৭:৩৬ পিএম
আপডেট : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৭:৫৫ পিএম
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ৬টার দিকে এফবি নিশান-২ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ আহরণ শেষে তীরে ফিরছিল। প

থে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি সাগরে ভাসতে থাকে। দুপুর ১টার দিকে বোটে থাকা এক জেলে বিষয়টি ফোনে মালিককে জানান।

পরে বোটের মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।

খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ সময় বিকল ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়।

পরে ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)