Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
এশিয়ান হাইওয়ের ২৫০ মিটারের

নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৮:৫৯ পিএম
নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সিংলাব-পাকুন্দা অংশে মাটির বুক চিরে জেগে উঠেছে আড়াআড়ি ও লম্বালম্বি বিশাল ফাটল,কোথাওবা পিচের আস্তরণ ধসে সড়ক দেবে গেছে খাদের মতো।

নতুন পথ ধরে যে সমৃদ্ধির স্বপ্ন দেখা হচ্ছিল, উদ্বোধনের আগেই তা চাপা পড়েছে অনিরাপত্তা আর চরম শঙ্কার নিচে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত অংশের যান চলাচল, যার ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও যাত্রী দুর্ভোগ।

​শনিবার (০৩ অক্টোবর) নির্মাণ  কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক। এশিয়ান হাইওয়ে ২৫০ মিটার পথ   সকালে স্থানীয়রা হঠাৎ সড়ক জুড়ে এই বিধ্বস্ত রূপ দেখতে পান।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী। ​

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচের স্তর উঠে গেছে এবং নিচের মাটি সরে গিয়ে রাস্তা অমসৃণ ও বিপজ্জনক রূপ নিয়েছে। ​

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশ থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলেই এই বিপর্যয়।

রাতের আঁধারেও পাশের জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, অথচ রাখা হয়নি কোনো শক্ত গাইড ওয়াল বা সুরক্ষা বাঁধ।

নির্মাণে ব্যবহৃত খোয়া ও বিটুমিনের নিম্নমান নিয়েও অসন্তোষ প্রকাশ করে তারা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

​স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, "সড়ক তৈরির সময় দুই পাশ কেটে বড় গর্ত ও জলাশয় বানানো হয়েছে। পর্যাপ্ত প্রটেকশন ওয়াল না থাকায় বৃষ্টিতেই মাটি সরে পুরো রাস্তা ধসে গেছে।"

​এ বিষয়ে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, "টানা দুই-তিন দিনের বৃষ্টিতে ঢাকা অংশের মাটি নরম হয়ে গিয়েছিল।

ওই অবস্থায় অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে নরম মাটি সরে গিয়ে এ ফাটল ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে।" ​

তিনি জানান, পিপিপি আওতায় পরিচালিত নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে সভা করা হয়েছে।

দ্রুত ডাইভারশন সড়ক তৈরি করে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত অংশে ড্রিলিং প্রক্রিয়ায় জরুরি সংস্কারকাজ চালানো হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)