Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ ব্যাংক

তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৮ পিএম
তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭ দশমিক ৮১৯ বিলিয়ন মার্কিন ডলার।

আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬ দশমিক ৮০৩ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ দশমিক ৯৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স।

গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ৯০৩ বিলিয়ন ডলার। এ হিসাবে সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭ দশমিক ৮১৯ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ দশমিক ৮০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

এ ছাড়া শুধু ২০ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১১৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)