ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

২য় থেকে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, ১ম শ্রেণিতে লটারি যুক্তরাজ্য ভাঙতে তিন দেশের চুক্তি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা নেইমারকে ছাড়াই তরুণদের নিয়ে ব্রাজিল গড়তে চান....আনচেলত্তি ডাকসু থেকে পাকিস্তানী নেতা জিন্নাহর ছবি অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম....ছাএদল ২২ হাজার রুপি তে বাংলাদেশের ভূয়া এমবিবিএস সার্টিফিকেট তৈরি হচ্ছে কলকাতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক অংশীদার এখন...যুক্তরাষ্ট্র দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে...আসিফ মাহমুদ নভেম্বরের মাঝামাঝিতে শুরু স্থানীয় সরকার নির্বাচন...নির্বাচন কমিশন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত....স্পিকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ডাকসু থেকে পাকিস্তানী নেতা জিন্নাহর ছবি অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম....ছাএদল

এস এম মিজান

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৩ পিএম
ডাকসু থেকে পাকিস্তানী নেতা জিন্নাহর ছবি অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম....ছাএদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জিন্নাহর ছবি অপসারণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন ছাত্রদলের নেতারা।

সংস্কার শেষে চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সংগ্রহশালা।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও পরবর্তী ডাকসু নির্বাচনসহ বেশ কিছু স্থিরচিত্র সেখানে স্থান পেয়েছে।

পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ঠাঁই পেয়েছে সংগ্রহশালায়।

এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালে ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের সেই আলোচিত ছবি, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।

১৯৪০ সালের মার্চ মাসে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি গ্রুপ ছবিতেও জিন্নাহ রয়েছেন।

ওই সম্মেলনেই ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি সংবলিত প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।

অপর ছবিটি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনের পেপার কাটিং।

ডাকসুতে মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার দেখা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। ছাত্রদলের নেতারা বলছেন, জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে ভূলুণ্ঠিত করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

জিন্নাহর ছবি অপসারণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন ছাত্রদলের নেতারা।

সংস্কার শেষে চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সংগ্রহশালা।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও পরবর্তী ডাকসু নির্বাচনসহ বেশ কিছু স্থিরচিত্র সেখানে স্থান পেয়েছে।

পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ঠাঁই পেয়েছে সংগ্রহশালায়।

এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালে ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের সেই আলোচিত ছবি, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।

১৯৪০ সালের মার্চ মাসে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি গ্রুপ ছবিতেও জিন্নাহ রয়েছেন।

ওই সম্মেলনেই ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি সংবলিত প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।

অপর ছবিটি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনের পেপার কাটিং।

ডাকসুতে মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার দেখা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। ছাত্রদলের নেতারা বলছেন, জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে ভূলুণ্ঠিত করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)