ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না... নাহিদ ইসলাম ● রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত ● রাজধানী শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক আয়াস ● নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন ● প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা ● বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম ● দিল্লিতে এবার নেহা বোরাকে আটক করল পুলিশ ● উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল,ঢাকায় জরুরি অবতরণ ● হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ● দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আবারও বিয়ের সাঁজে মেহজাবীন চৌধুরী

মহসিন শামিম

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৮:০৪ পিএম
আবারও বিয়ের সাঁজে মেহজাবীন চৌধুরী

গত বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।বিয়ের সময়ও সাজ পোশাকে ভক্তদের মুগ্ধ করেছিলেন এই অভিনেত্রী।

দেড় বছর পর আবারও বিয়ের সাজে দেখা গেল মেহজাবীনকে। তবে এবার বাস্তবের বিয়ে নয়, কাজের প্রয়োজনে এই সাজে হাজির হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন ‘সাবা’ অভিনেত্রী।

ছবিতে সাদা শাড়িতে স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে দেখা যায় তাকে। শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজে ফুটে উঠেছে সৌন্দর্য।

মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি এবং কানে ঝোলানো দৃষ্টিনন্দন দুলে সাজে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া।

গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারী নেকলেস, হাতে মানানসই চুড়ি ও আংটি সাজটিকে দিয়েছে পূর্ণতা।

সাদা ও পান্না সবুজের মেলবন্ধনে মেহজাবীনের পুরো লুকেই ফুটে উঠেছে রাজকীয় আবহ। ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘দিনের বিয়ে কিংবা রাতের, সেটা কোনো বিষয় নয়।

নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয় রূপেই সাজো।’ অভিনেত্রীর নতুন এই সাজ দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুসারীরা।

অনেকেই মন্তব্য করেছেন, বিয়ের দিনের সাজের চেয়েও এবার মেহজাবীনকে বেশি সুন্দর লাগছে। একজন লিখেছেন, ‘আজ বেশি সুন্দর লাগছে, বিয়ের দিনের চেয়েও।’

আরেক জনের মন্তব্য, ‘বিয়ের সবগুলো গেটআপের চেয়ে এই সাজটা সুন্দর হয়েছে। সত্যিকারের বউ লাগছে একদম।’

অন্য একজন লিখেছেন, ‘বিয়ের দিনের চেয়ে আজ বেশি সুন্দর লাগছে।’ এদিকে অভিনয়ে সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যাচ্ছে না মেহজাবীনকে।

তবে হাতে রয়েছে নতুন সিনেমা। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করবেন তিনি।

আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)