Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের

প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৯:২৫ পিএম
প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

​সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন পালিত হয়েছে। ​

'জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি'-এর গাজীপুর জেলা কমিটির উদ্যোগে এই স্মরণ সভা ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সংগঠনটির সকল স্তরের সাংবাদিকসহ স্থানীয় অন্যান্য সংগঠন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তাঁরা অনতিবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির জোর দাবি জানান।

বক্তারা বলেন, "কলম সৈনিকদের কণ্ঠরোধ করতেই তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।"

পেশাগত জীবনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অবদানের কথা স্মরণ করে সহকর্মীরা বলেন, তিনি ছিলেন বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের নানা অসঙ্গতি তিনি সাহসিকতার সঙ্গে তুলে ধরতেন।

তাঁর মতো একজন সৎ ও পেশাদার কলমযোদ্ধার অকাল প্রস্থান সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মরহুমের আত্মার চিরশান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এরপর দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের (কাঙালিভোজ) মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির নেতৃবৃন্দ দিনব্যাপী এই স্মরণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)