Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নেত্রকোনা মাদরাসা শিক্ষার্থী অন্তঃসত্ত্বা,আলোচিত সেই শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ১২:৩৬ পিএম
নেত্রকোনা মাদরাসা শিক্ষার্থী অন্তঃসত্ত্বা,আলোচিত সেই শিক্ষক গ্রেফতার

নেত্রকোনার মদনে আলোচিত ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ মে) আজ ভোর ৪ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাছহাট গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের একটি মহিলা মাদরাসার পরিচালক।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। স্থানীয় বাসিন্দা এবং এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন।

শিশুটি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

শিশুটির মা বলেন, গত বছরের ২ নভেম্বর বিকেলে মাদরাসা ছুটির পর হুজুর আমার মেয়েকে ডেকে মাদরাসা সংলগ্ন মসজিদ ঝাড়ু দিতে বলেন। এ সময় মাদরাসার অন্য শিক্ষক-শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। ঝাড়ু শেষে হুজুরের কক্ষে ডেকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

কিছুদিন আগে আমি বাড়িতে এসে দেখি আমার মেয়ের পেটটা অনেক বড়।পরে আমি তারে জিজ্ঞাসা করলে সে জানায় হুজুরে এই কাজ করেছে।

এরপর পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হই সে সাত মাসের অন্তঃসত্ত্বা। আমি মামলা করছি। এ ঘটনার বিচার চাই।তথ্য সূএ--বাংলাদেশ টাইমস,

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)