ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আগামী ০১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ইরান উত্তেজনায় বিশ্বজুড়ে চাপ ১০ হাজার সেনা পাঠাতে ভাবছেন ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠক আজ ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নতুন বাস্তবতা অর্থপাচার ও প্রতারণার অভিযোগে গাইবান্ধার মন্দির সভাপতি হরিদাস গ্রেফতার মেসিকে ‘ঘুম পাড়াবে’ ইংল্যান্ড, ব্রিটিশ তারকা জো কোলের হুংকার মডেল মসজিদেও হরিলুট:১৩ কোটির খরচ ২১ কোটি উল্লেখ,তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষায়...ছাত্রশিবি রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯৩ হাজার কোটি টাকা কম ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করেছন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০২:২৪ এ এম
আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর তার শেষকৃত্যের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরিবার ও রাষ্ট্রীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিজ জন্মস্থান মাশহাদে তাকে সমাহিত করা হবে। এর আগে ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে তার মরদেহ ইরানে আনা হয়।

পরে জানাজার জন্য মরদেহ রাখা হয় ইমাম রেজা (আ.) মাজার কমপ্লেক্সে, যেখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে।

১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ শিয়া মুসলিমদের কাছে অন্যতম পবিত্র নগরী।

প্রায় ৩০ লাখ মানুষের বসবাসের এই শহরে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো শিয়া মুসল্লির তীর্থস্থান।

খামেনিকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্তকে তার দীর্ঘ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি রাষ্ট্রীয় সম্মান হিসেবে দেখা হচ্ছে।

ইতিহাসবিদদের মতে, নবম শতকে ইমাম রেজা (আ.) বিষপ্রয়োগে নিহত হন এবং পরে তাকে মাশহাদেই সমাহিত করা হয়।

সেই থেকেই শহরটি শিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির জন্মও মাশহাদে।

একই শহরে জন্মগ্রহণ করেছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাকেও ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফন করা হয়।

একসময় তাকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে সম্ভাব্য উত্তরসূরি মনে করা হলেও আকস্মিক মৃত্যুর কারণে সেই সম্ভাবনার অবসান ঘটে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)